Dhaka, Saturday | 29 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 29 August 2026 | English
শিরোনাম:

খুলনায় স্বর্ণ ও হীরার বিপুল অলঙ্কারসহ গ্রেপ্তার - ১

প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ২:১৩ পিএম  (ভিজিটর : ১১)

খুলনায় বিপুল পরিমাণ স্বর্ণ ও হীরার অলঙ্কারসহ মো. সাইদুল (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর পুলিশের হরিণটানা থানা পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্ট মোড়সংলগ্ন জননী এন্টারপ্রাইজের সামনে বসানো তল্লাশি চৌকিতে দায়িত্ব পালনের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সাইদুলের কাছ থেকে হীরাখচিত স্বর্ণের লকেটসহ তিনটি স্বর্ণের চেইন, হীরাখচিত ৪৫টি নাকফুল, ১২ জোড়া কানের দুল, আটটি লকেট, তিনটি আংটি ও দুটি ব্রেসলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার সাইদুল কুমিল্লার মুরাদনগর উপজেলার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, বর্তমানে তিনি ঢাকার কেরানীগঞ্জের আমবাগিচা খালপাড় এলাকায় বসবাস করেন।

এ ঘটনায় হরিণটানা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ও ২৫(ঘ) ধারায় মামলা করা হয়েছে। মামলার এজাহার নম্বর ৮, তারিখ ২৮ আগস্ট ২০২৬ এবং সাধারণ নিবন্ধন নম্বর ৬৮।

পুলিশের ভাষ্য, উদ্ধার করা স্বর্ণ ও হীরার অলঙ্কারগুলো চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝