Dhaka, Thursday | 21 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 21 May 2026 | English
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
শিরোনাম:

রাজবাড়ীর কালুখালীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ২:১৫ পিএম আপডেট: ২১.০৪.২০২৫ ২:১৬ পিএম  (ভিজিটর : ১১৯)

রাজবাড়ী জেলার  বালিয়াকান্দি উপজেলায় বজ্রপাতে কামাল শেখ (২৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত কামাল শেখ ওই গ্রামের সাইদ শেখের ছেলে এবং পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য মোঃ মুকুল শিকদার জানান, কামাল তার বাবা ও ভাগিনা রাজুকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে মরিচ ক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা দৌড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতে কামাল ঘটনাস্থলেই মারা যান। রাজু অজ্ঞান হয়ে গেলে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। তিনি বর্তমানে সুস্থ আছেন।

বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা করছে।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝