Dhaka, Thursday | 23 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 23 July 2026 | English
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ঘিরে ভারতে বিক্ষোভ, কী ঘটেছে এখন পর্যন্ত?
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন
নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

মান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:৫২ পিএম  (ভিজিটর : ৪৭)

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে মান্দা ফায়ার স্টেশনে নানা কর্মসূচির মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করা হয়।

কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে ফায়ার স্টেশন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মান্দা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শফিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আখতার জাহান সাথী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন এবং উপজেলা যুবদলের সভাপতি  আব্দুল জলিল।

আলোচনা সভায় বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, যেকোনো দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝