Dhaka, Saturday | 15 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 15 August 2026 | English
শিরোনাম:

খুলনায় ১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ কার্যক্রম প্রতিরোধে আটক - ৫

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:১৬ পিএম  (ভিজিটর : ৫১)

১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও জনসম্মুখে উপস্থিতি প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে খুলনা মহানগর পুলিশ-কেএমপি।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা মডেল থানার পশ্চিম বানিয়াখামার পুরাতন গল্লামারী রোডের পশু হাসপাতালের সামনে অভিযান চালায় পুলিশ।

কেএমপির দাবি, সেখানে খাবার বিতরণের মাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষে জনমনে ১৫ আগস্টের কর্মসূচিকে ঘিরে বিভ্রান্তি ও প্রচারণার চেষ্টা করা হচ্ছিল। এ সময় পুলিশ পাঁচজনকে আটক করে।

আটকরা হলেন- আলী হোসেন, ইমন, আশরাফুল ইসলাম, আব্দুস সামাদ ও মো. রনি সরদার। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেএমপি জানিয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। আইন ভঙ্গ করলে পরিচয় নয়, অপরাধই বিবেচনায় নেওয়া হবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝