নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ পিস অবৈধ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে পত্নীতলা থানাধীন দেবর ইউনিয়নের বনগ্রাম মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. আজহার আলী (৩৮) ও মো. আব্দুল হামিদ ওরফে হানিফা (৩৫)কে আটক করা হয়।
আজহার আলী বনগ্রাম গ্রামের মৃত সমসুদ্দিনের ছেলে এবং আব্দুল হামিদ ওরফে হানিফা একই গ্রামের মৃত ইব্রাহীম মন্ডলের ছেলে।
অভিযানকালে আটক দুজনের হেফাজত থেকে মোট ২৩ পিস অবৈধ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এফপি/ফ