গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হযরত আলী শেখ (৪০) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম. কামরুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারায় দায়ের করা একটি মামলায় কাপাইস এলাকার হযরত আলী শেখকে দোষী সাব্যস্ত করা হয়। তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের কাপাইস এলাকায় হরমুজ আলী শেখের ছেলে। আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এসআই কাজী ফিরোজ উদ্দিন। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন মো. আলামিন ভূঁইয়া।
ভ্রাম্যমান আদালতের বিচারক টি.এম. কামরুল ইসলাম।জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এফপি/ফ