Dhaka, Wednesday | 15 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 15 July 2026 | English
এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত শিক্ষার্থীরা ফের পরীক্ষা দেওয়ার সুযোগ : শিক্ষামন্ত্রী
সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
বাংলাদেশে চলমান ভারতের উন্নয়ন প্রকল্প নিয়ে যা বলল নয়াদিল্লি
জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
শিরোনাম:

কুষ্টিয়ায় ৩ দফা দাবিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিক্ষোভ

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৬:৪৪ পিএম  (ভিজিটর : ৯)

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।

আজ (১৫ জুলাই) পরীক্ষা শেষে শহরের মজমপুর গেটে যান চলাচল বন্ধ করে সড়কে অবস্থান নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগ, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা এবং ১৩ জুলাই চরম প্রতিকূল ও বৈরী আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের পরীক্ষা পুনরায় গ্রহণের ব্যবস্থা করাই তাদের দাবি।

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভে কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-পাবনা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝