Dhaka, Wednesday | 15 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 15 July 2026 | English
বাংলাদেশে চলমান ভারতের উন্নয়ন প্রকল্প নিয়ে যা বলল নয়াদিল্লি
জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
২০৩০ সালের মধ্যে দেড় কোটির বেশি পরিবার পাবে ফ্যামিলি কার্ড
পদত্যাগ দাবিতে আন্দোলনে পরীক্ষার্থীরা, যা বললেন শিক্ষামন্ত্রী
শিরোনাম:

পিরোজপুরে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের মহড়া

প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১১:২৩ এএম  (ভিজিটর : ১৩)

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের বার্তা দিয়ে এবং সাধারণ মানুষকে সচেতন করতে পিরোজপুরের নেছারাবাদে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। জনগণের পাশে থাকার প্রত্যয় নিয়ে আয়োজিত এ মহড়ায় অপরাধ দমনে পুলিশের সক্রিয় ভূমিকার বিষয়টি তুলে ধরা হয়। 

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে নেছারাবাদ থানা পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত মহড়াটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাধারণ মানুষের মাঝে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দৃঢ় অবস্থানের বার্তা পৌঁছে দেওয়া হয়।

মহড়ায় নেতৃত্ব দেন নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রনয় রায়। এ সময় উপস্থিত ছিলেন নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

মহড়া শেষে সহকারী পুলিশ সুপার প্রনয় রায় বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কোনো ব্যক্তিকেই ছাড় দেওয়া হবে না। অপরাধ নির্মূলে পুলিশ কঠোরভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই। পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করুন, আপনাদের পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, নিয়মিত এমন কার্যক্রমের মাধ্যমে নেছারাবাদ উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আসবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝