Dhaka, Tuesday | 23 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 23 June 2026 | English
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা
অবশেষে হরমুজ প্রণালি পেরিয়েছে ‘বাংলার জয়যাত্রা’
শিরোনাম:

কুষ্টিয়ায় ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:০৪ পিএম  (ভিজিটর : ৬)

কুষ্টিয়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫৬ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২২ জুন) রাতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করেন। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কুষ্টিয়া মডেল থানাধীন নিশান মোড় এলাকার হাউজিং ডি ব্লকের ঈশানী টাওয়ারের সামনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অননুমোদিতভাবে একত্রিত হয়। সেখানে তারা সরকার বিরোধী স্লোগান ও মিছিলের মাধ্যমে উগ্রবাদী কর্মকান্ড পরিচালনার চেষ্টা করছিল।

পুলিশ জানায়, আসামিরা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে সমবেত হয়েছিল। ঘটনার খবর পেয়ে মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালালে নেতাকর্মীরা পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বার জানান, সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। সেই নির্দেশনা অমান্য করে রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে লিপ্ত হওয়ায় আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝