Dhaka, Tuesday | 23 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 23 June 2026 | English
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা
মালয়েশিয়া সফর শেষে চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:০২ পিএম  (ভিজিটর : ৯)

পবিত্র আশুরা উপলক্ষে আগামী ২৬ জুন রাজধানীর বিভিন্ন স্থানে অনুষ্ঠিতব্য তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠিসহ অস্ত্রসদৃশ বস্তু বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (২৩ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ মহররম ১৪৪৮ হিজরি উপলক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। অতীতে কিছু ব্যক্তি দা, ছোরা, বর্শা, বল্লম, তরবারি ও লাঠি নিয়ে মিছিলে অংশ নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেছেন, যা জননিরাপত্তার জন্য হুমকি এবং নগরবাসীর মধ্যে আতঙ্কের কারণ হতে পারে।

এছাড়া মহররম উপলক্ষে আতশবাজি ও পটকা ফোটানো ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় উল্লেখ করে ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অনুযায়ী এসব কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

তাজিয়া মিছিল শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝