Dhaka, Monday | 22 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 22 June 2026 | English
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ
আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী
শিরোনাম:

আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৫:৩৬ পিএম  (ভিজিটর : ২৮)

প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ইউনিটগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার (২২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছয় এলাকায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমাদের সব সময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু অপতৎপরতা আমরা লক্ষ করছি। বিভিন্ন জেলায় তাদের মিছিল-মিটিংয়ের মতো কার্যক্রম হাতে নেওয়ার তথ্য পাওয়া গেছে। দুই-একটি স্থানে এ ধরনের তৎপরতা দেখা গেছে। এতে আমাদের মনে হয়েছে, তারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে। সে বিবেচনায় সব বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আজ থেকে ৩০ জুন পর্যন্ত ‘এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর, নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর এবং আরও দুটি জেলায় সেনাসদস্যরা দায়িত্ব পালন করবেন। যেকোনো ধরনের অপতৎপরতা মোকাবিলায় আইন অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝