Dhaka, Monday | 22 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 22 June 2026 | English
আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী
বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে বেবিচকের কর্মশালা
আজ রুদ্রের মৃত্যুবার্ষিকী
বিশ্ব বাবা দিবস আজ
শিরোনাম:

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটে মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কমোডর শেখ শাহীদ আহমেদ

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১:২৪ পিএম  (ভিজিটর : ৩৭)

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর কমোডর শেখ শাহীদ আহমেদ।

রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নৌবাহিনীর কর্মকর্তা শেখ শাহীদ আহমেদকে বদলিপূর্বক প্রেষণে নিয়োগের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ন্যস্ত করে বোরির মহাপরিচালক পদে পদায়ন করা হলো। তিনি কমোডর মো. মিনারুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন।

এর আগে নৌবাহিনী থেকে প্রেষণে নিয়োগ পাওয়া মো. মিনারুল হককে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব জেনারেল স্ট্যাডিজের ডিন পদে বদলি করা হয়েছে। ২০২৪ সালের ৭ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনী থেকে তাঁকে বোরির মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

কক্সবাজারের রামুতে অবস্থিত দেশের একমাত্র সমুদ্রবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ২০১৮ সালে যাত্রা করে। প্রতিষ্ঠানটি সমুদ্র গবেষণার মাধ্যমে সুনীল অর্থনীতিতে ভূমিকা রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখনো বোরির কোন রিসার্চ ভেসেল নাই কিন্তু সম্প্রতি বোরির বহরে নিজস্ব রিসার্চ ভেসেল যুক্ত করার জন্য বিদায়ী মহাপরিচালক কমোডর মো. মিনারুল হকের নেতৃত্বে খুলনা শিপইয়ার্ড লিমিটেড হতে একটি রিসার্চ ভেসেল ক্রয়ের চুক্তি সম্পন্ন হয়েছে। এর নির্মাণ কাজ চলমান রয়েছে। নির্মাণ কাজ সমাপ্তির পর বোরির গবেষকগণ নিজস্ব জাহাজের মাধ্যমে বহমাত্রিক গবেষণা কাজ করতে সক্ষম হবেন।  

আশা করা যাচ্ছে যে, বোরির সদ্য নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক বোরির গবেষণা কার্যক্রম আরো বেগবান করবেন; প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে অগ্রণী ভূমিকা রাখবেন। বোরিতে পদোন্নতি বঞ্চিত গবেষক ও কর্মকর্তাদের দ্রুত পদোন্নতি প্রদান, পদ স্থায়ীকরণ ও নতুন জনবল নিয়োগের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এছাড়া, প্রাতিষ্ঠানিক শৃংখলা বজায় রাখতে বিগত সময়ের সকল প্রশাসনিক বিশৃংখলা নিরসনের উদ্যোগ গ্রহণ করবেন এবং নতুন নতুন গবেষণার মাধ্যমে বোরিকে সমুদ্র গবেষণায় অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার নেতৃত্ব প্রদান  করবেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝