Dhaka, Tuesday | 23 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 23 June 2026 | English
ঢাবির তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন
পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা
অবশেষে হরমুজ প্রণালি পেরিয়েছে ‘বাংলার জয়যাত্রা’
শিরোনাম:

সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকায় অনিয়ম-স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন

প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:১৪ পিএম  (ভিজিটর : ৭)

সুনামগঞ্জ পৌরসভায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে মানববন্ধন করেছেন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে সুনামগঞ্জ পৌরসভার  ৩ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকরা অভিযোগ করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বরাদ্দকৃত কৃষক কার্ড বিতরণে ব্যাপক অনিয়ম করা হয়েছে। তাদের দাবি, স্থানীয় বিএনপির কিছু নেতা প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম বাদ দিয়ে নিজেদের আত্মীয়-স্বজন ও পরিচিতদের নাম তালিকাভুক্ত করেছেন।

ভুক্তভোগী কৃষকদের ভাষ্য অনুযায়ী, ৩ নম্বর ওয়ার্ডে ৬০ জন ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে কার্ড বিতরণ করা হলেও এর মধ্যে মাত্র ২০ জন প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক রয়েছেন। বাকি ৪০ জন প্রকৃত কৃষক না হওয়া সত্ত্বেও কার্ড নিয়ে সরকারি সুবিধা ভোগ করছেন বলে তারা অভিযোগ করেন।

বক্তারা বলেন, বৃহত্তর হাছননগর এলাকার অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের নাম তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় তারা বঞ্চিত হয়েছেন। এ ঘটনায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকাভুক্ত করা এবং ভুয়া সুবিধাভোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ভুক্তভোগী কৃষক সৈকত আলী, নজরুল ইসলাম, পুতুল মিয়া, বীর মিয়া, সাজিদুর রহমান, আব্দুল করিম, জলিল, শফিক মিয়া, রনজু মিয়া, আনজব আলী, সাহেদ আলী, রমিজ আলী, আলী নুর, জহুর আলী, জগদীশ, কনু মিয়া, সুরুজ্জামান, সাহেব আলী, রাহুল মিয়া, ফুল মিয়া, আবুল মিয়া, আলী হায়দর, ছমির মিয়া, আফজল হোসেন, জামাল মিয়া, নুর আহমেদসহ এলাকার আরও অনেকে।

মানববন্ধন থেকে বক্তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝