Dhaka, Monday | 22 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 22 June 2026 | English
বঙ্গোপসাগরে জ্বালানি আছে নিশ্চিত, উত্তোলনের সিদ্ধান্ত সরকারের
আওয়ামী লীগ অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ
আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী
শিরোনাম:

ভারতে কোচিং সেন্টারে আগুন, নিহত অন্তত ১৩

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:২৭ পিএম  (ভিজিটর : ৮)

ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আগুন লাগার পর ভবনের ভেতরে বহু মানুষ আটকা পড়েন। প্রাণ বাঁচাতে কয়েকজন শিক্ষার্থী দ্বিতীয় তলা থেকে লাফ দেন। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, সোমবার (২২ জুন) হঠাৎ করে ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ার পর প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে তা জ্বলতে থাকে। পরে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলে অন্তত ১৩টি মরদেহ উদ্ধার করা হয়।

বাণিজ্যিক এলাকায় অবস্থিত ওই ভবনটিতে কোচিং সেন্টারের পাশাপাশি পোষা প্রাণীর একটি দোকানসহ আরও কয়েকটি দোকান রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন ছড়িয়ে পড়ার পর ভবনের দ্বিতীয় তলায় থাকা কোচিং সেন্টার থেকে বেশ কয়েকজন লাফিয়ে নিচে নামেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে প্রাণে বাঁচার চেষ্টা করতে গিয়ে এক ব্যক্তিকে নিচে পড়ে যেতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, ভবনের একটি ভাঙা জানালা দিয়ে ওই ব্যক্তি বাইরে বের হওয়ার চেষ্টা করছেন। তিনি কার্নিশ ধরে ঝুলে থাকার চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে না পেরে প্রথমে একটি বেড়ার ওপর এবং পরে মাটিতে পড়ে যান। পরে কয়েকজন তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। তিনি আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। উদ্ধারকাজ তদারক করতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘এটি তিনতলা ভবন। ওপরের তলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে। উদ্ধারকাজের অংশ হিসেবে কয়েকটি জানালা ভেঙে ফেলা হয়েছিল।’

ঘটনাস্থলে থাকা লোকজন এনডিটিভিকে জানান, শিক্ষার্থীসহ বেশ কয়েকজন ভবনের ভেতরে আটকা পড়েছিলেন। তবে ঠিক কতজন আটকা ছিলেন, সে বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী লাফ দিয়েছিল। তাদের একজনের হাড়ও ভেঙেছে।’

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ করে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝