Dhaka, Sunday | 21 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 21 June 2026 | English
আজ রুদ্রের মৃত্যুবার্ষিকী
বিশ্ব বাবা দিবস আজ
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
শিরোনাম:

আবারও জুটি বাঁধছেন রাজ–সাবিলা

প্রকাশ: রবিবার, ২১ জুন, ২০২৬, ১২:২১ পিএম  (ভিজিটর : ৮)

আবারও চিত্রনায়ক শরীফুল রাজের সঙ্গে জুটি বেঁধে সিনেমায় কাজ করতে যাচ্ছেন মডেল-অভিনেত্রী সাবিলা নূর। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নাট্যনির্মাতা জোবায়ের ইবনে বকর নির্মাণ করতে যাচ্ছেন নতুন একটি সিনেমা। 

জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্যের কাজ প্রায় শেষ। প্রযোজনা প্রতিষ্ঠানও চূড়ান্ত হয়েছে। ইতোমধ্যে কয়েকটি সফল সিনেমা প্রযোজনা করা একটি প্রতিষ্ঠানই নতুন এই প্রকল্পটির পেছনে রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে। 

তবে নির্মাতা জোবায়ের ইবনে বকর এখনই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলতে রাজি নন। তিনি বলেন, ‘সিনেমা নির্মাণ আমার দীর্ঘদিনের স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছি। এখনও সবকিছু প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’ 

অন্যদিকে শরিফুল রাজও বিষয়টি নিয়ে সতর্ক মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘বিভিন্ন সিনেমার গল্প নিয়ে আলোচনা হয়। কিন্তু সব আলোচনা শেষ পর্যন্ত সিনেমায় রূপ নেয় না। তাই চূড়ান্ত হওয়ার আগে কিছু বলাটা ঠিক হবে না।’

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝