Dhaka, Monday | 22 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 22 June 2026 | English
আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী
বেসামরিক বিমান চলাচল খাতের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে বেবিচকের কর্মশালা
আজ রুদ্রের মৃত্যুবার্ষিকী
বিশ্ব বাবা দিবস আজ
শিরোনাম:

সাতক্ষীরায় মোবাইল কোর্টে ৩ ফার্মেসিকে জরিমানা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:০৮ পিএম  (ভিজিটর : ৩৭)

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজার এলাকায় জনস্বাস্থ্যের সুরক্ষায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে তিনটি ফার্মেসিকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বধুবার (১৭ জুন) জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ধারা ৪০ (খ/গ) লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে মেসার্স টাউন ফার্মেসিকে ৫ হাজার টাকা, মেসার্স নাঈম মেডিসিন শপকে ৮ হাজার টাকা এবং মেসার্স হিলিং ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন জেলা কার্যালয়, ঔষধ প্রশাসন অধিদপ্তর, সাতক্ষীরার ঔষধ পরিদর্শক মো. বাশারাফ হোসেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝