Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

কেসিসি প্রশাসকের আহ্বানে পাট শ্রমিকদের কর্মসূচি স্থগিত

প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ৫:৫৭ পিএম  (ভিজিটর : ৮৬)

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর আশ্বাসের প্রেক্ষিতে পাট শ্রমিকদের চলমান বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (২৪ মে) সকাল ১০টা থেকে নগরীর দৌলতপুরে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন কার্যালয়ের সামনে কাঁচা পাট রপ্তানির ওপর শর্তহীন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিনা নোটিশে কাজ বন্ধ থাকাকালীন শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়ন।

কর্মসূচি চলাকালে বেলা ১২টার পর কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ঘটনাস্থলে গিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন এবং আন্দোলন সাময়িক স্থগিতের আহ্বান জানান। 

এ সময় তিনি বলেন, পাট শ্রমিকদের চলমান সংকট ও দাবি-দাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আগামী ২ জুন এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছে এবং ওই সভা থেকে শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রশাসকের আশ্বাসের পর শ্রমিক নেতারা সাময়িকভাবে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

কর্মসূচিতে বক্তব্য রাখেন দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠু, শ্রমিক নেতা শরিফুল ইসলাম, মো. আক্কাস চাকলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, সাবেক পাট উপদেষ্টা ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থে কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। এর ফলে হাজার হাজার পাট শ্রমিক বেকার হয়ে পড়েছেন এবং দেশের ঐতিহ্যবাহী পাট শিল্প ধ্বংসের মুখে পড়েছে। অবিলম্বে “কালো আইন” হিসেবে উল্লেখিত ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তারা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝