Dhaka, Sunday | 24 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 24 May 2026 | English
ঈদযাত্রায় সদরঘাটে প্রস্তুত ১৭২ লঞ্চ
২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৩ কোটি
আগামীকাল থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের ঈদের ছুটি
আগামীকাল থেকে চলবে ‘ঈদ স্পেশাল’ ট্রেন
শিরোনাম:

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

প্রকাশ: রবিবার, ২৪ মে, ২০২৬, ১১:৫৭ এএম  (ভিজিটর : ৩৩)

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায়। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের এ সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়।

ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়। মরদেহগুলো উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝