Dhaka, Wednesday | 20 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 20 May 2026 | English
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ
হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা
বাবরকে ফিরিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিল বাংলাদেশ
শিরোনাম:

ভারতে মুসলমানদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল

প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৭:০৮ পিএম  (ভিজিটর : ৭)

ভারতে মুসলমানদের ওপর হামলা, নির্যাতন এবং মসজিদ-মাদ্রাসায় ভাঙচুরের ঘটনার প্রতিবাদে মুন্সীগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ শহরের কাচারি এলাকায় এ সমাবেশের আয়োজন করে হেফাজতে ইসলাম।

সমাবেশ শেষে সংগঠনটির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুপারমার্কেট এলাকা ঘুরে পুনরায় কাচারি এলাকায় এসে শেষ হয়।

সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দীন আহমদ, মুফতি আজহারুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা কেফায়েত উল্লাহ আজহারী, সহকারী মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সদস্য মুফতি নূর হোসাইন নূরানী এবং হেফাজতে ইসলাম মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ ইসহাকীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা ভারতে মুসলমানদের ওপর চলমান হামলা, নির্যাতন এবং ধর্মীয় স্থাপনায় ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করেন এবং ঘটনার প্রতি ক্ষোভ প্রকাশ করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝