Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শিরোনাম:

চট্টগ্রাম উপকূলে জাহাজে নাবিকদের সংঘর্ষে থাই নাগরিক নিহত

প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ২:৩৬ পিএম  (ভিজিটর : ৪৯)

চট্টগ্রামের আনোয়ারা উপকূলের কাছে নোঙর করা একটি বিদেশি পতাকাবাহী জাহাজে দুই নাবিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক থাই নাগরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) রাতে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাবিকের নাম রাফিপং কালহান (৩০)। তিনি থাইল্যান্ডের নাগরিক এবং জাহাজে ক্রু হিসেবে কর্মরত ছিলেন। জানা যায়, থাইল্যান্ডের ফুকেট বন্দর থেকে তেলবাহী জাহাজটি ১১ মে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে এবং ১৭ মে বন্দরের নোঙর এলাকায় পৌঁছায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, আনোয়ারা অংশের চার্লি এঙ্করেজ এলাকায় অবস্থানরত জাহাজে দুই বিদেশি নাবিকের মধ্যে কথাকাটাকাটি থেকে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয় এবং একজন নাবিক অপরজনকে ছুরিকাঘাত করেন বলে জানা গেছে।

গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং জাহাজে থাকা অন্য ক্রুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝