Dhaka, Thursday | 21 May 2026
         
English Edition
   
Epaper | Thursday | 21 May 2026 | English
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ
হাম রোগীদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ নির্দেশনা
বাবরকে ফিরিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিল বাংলাদেশ
শিরোনাম:

প্রযুক্তি ও মানবিক শিক্ষার সমন্বয়ে ভবিষ্যৎ প্রজন্ম গড়তে হবে : মেয়র শাহাদাত

প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১০:২৭ এএম  (ভিজিটর : ১১)

চট্টগ্রাম নগরীর ও. আর. নিজাম রোড আবাসিক এলাকায় অবস্থিত প্রিস্টন ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশ-এর উদ্যোগে “ওপেন ডে ২০২৬-২৭” অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, নতুন শিক্ষাবর্ষের পরিকল্পনা, শিক্ষার্থীদের সৃজনশীল উপস্থাপনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবের রূপ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি জাতির উন্নয়ন নির্ভর করে শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্মের ওপর। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে।

তিনি আরও বলেন, শুধু পরীক্ষাভিত্তিক শিক্ষা নয়, শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্বগুণ, সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। আগামী দিনের বাংলাদেশ গড়ার দায়িত্ব আজকের শিক্ষার্থীদের হাতেই থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

মেয়র বলেন, তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও প্রযুক্তির অপব্যবহার থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। তিনি শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মশিউর উদ্দিন আনোয়ার বলেন, আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের সৃজনশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝