Dhaka, Wednesday | 17 June 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 17 June 2026 | English
তিন দিনে ইসলামী ব্যাংককে ৬ হাজার ৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক
মেসিকে নিয়ে তারকাদের উচ্ছ্বাস
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে পাঠাচ্ছে ভারত
দুপুরের মধ্যে ১০ জেলায় ঝড়বৃষ্টির আভাস
শিরোনাম:

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:০৯ পিএম  (ভিজিটর : ৬৪)

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘ভূমিসেবা মেলা ২০২৬’।

(১৯ মে) মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই ‘ভূমিসেবা মেলা ২০২৬’ শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি।

​প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটিতে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন শেরপুরের সম্মানিত জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন এবং পুলিশ সুপার  এ,কে,এম জহিরুল ইসলাম। এ সময় জেলা প্রশাসন ও ভূমি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক উপস্থিত ছিলেন।

পরবর্তীতে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা আবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।

বর্ণাঢ্য র‌্যালি শেষে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন ভূমিসেবার স্টলসমূহ পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। ​পরিদর্শনকালে মেলায় আগত সেবাগ্রহীতাদের ভোগান্তিহীন ও দ্রুত সেবা নিশ্চিত করতে এক অনন্য উদ্যোগ দেখা যায়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর উপস্থিত থেকে বেশ কয়েকজন সেবাগ্রহীতার হাতে তাৎক্ষণিকভাবে প্রস্তুতকৃত খতিয়ান (পর্চা), ই-নামজারি মঞ্জুরির কপি এবং অনলাইন ভূমি উন্নয়ন করের দাখিলা তুলে দেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝