Dhaka, Monday | 18 May 2026
         
English Edition
   
Epaper | Monday | 18 May 2026 | English
বাংলাদেশ দলে জয়ের সুবাস, হোয়াইটওয়াশের মুখে পাকিস্তান
এলিট ফোর্স হিসেবে র‍্যাব পরিচালনায় হচ্ছে নতুন আইন
তনু হত্যা মামলায় নতুন মোড়, চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই
আজ চাঁদ দেখা কমিটির সভা
শিরোনাম:

বেবিচকে আইসিএও’র ট্রেনিং ইনস্ট্রাক্টরস কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত

প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৫:৪৪ পিএম  (ভিজিটর : ১০)

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সদর দপ্তরের অডিটোরিয়ামে সিভিল এভিয়েশন একাডেমির উদ্যোগে International Civil Aviation Organization (ICAO) প্রণীত Training Instructors Course (TIC) এর সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) আয়োজিত এ অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল দেশের এভিয়েশন প্রশিক্ষণ ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং দক্ষ ও যোগ্য এভিয়েশন প্রশিক্ষক তৈরি করা, যারা ভবিষ্যতে দেশের এভিয়েশন খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী “Overview of Aviation Training” শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এতে ICAO-এর Global Aviation Training (GAT), TRAINAIR PLUS Programme, Quality Assurance in Training এবং ভবিষ্যৎ প্রশিক্ষণ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

এ সময় বেবিচকের প্রশিক্ষণ কার্যক্রমে নিয়োজিত ২৪ জন কর্মকর্তা সফলভাবে ICAO প্রণীত Training Instructors Course (TIC) সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে সনদ গ্রহণ করেন। সংশ্লিষ্টরা একে আন্তর্জাতিক মানের প্রশিক্ষক হিসেবে গড়ে ওঠার পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বেবিচকের সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান।

প্রধান অতিথির বক্তব্যে এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও সম্প্রসারণ, কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নসহ বেবিচকের বিভিন্ন বৃহৎ প্রকল্প বাস্তবায়নে দক্ষ ও আন্তর্জাতিক মানসম্পন্ন এভিয়েশন পেশাজীবীর প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সিভিল এভিয়েশন একাডেমি দক্ষ মানবসম্পদ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে।

তিনি আরও জানান, সিভিল এভিয়েশন একাডেমি বর্তমানে “Rules of the Air” এবং “Aerodrome Operations for ATCOs” নামে দুটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ কোর্স উন্নয়নের কাজ করছে, যা ভবিষ্যতে বৈশ্বিকভাবে স্বীকৃত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় নতুন সুযোগ সৃষ্টি করবে।

বিশেষ অতিথির বক্তব্যে এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান বলেন, Air Traffic Management, Aviation Security, Aerodrome Operations এবং Rescue and Fire Fighting-এর মতো গুরুত্বপূর্ণ খাতে Training Need Assessment (TNA)-এর ভিত্তিতে অপারেশনাল প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। Simulation, Field Practice এবং Performance Assessment সমন্বয়ে Next Generation Training নিরাপত্তা ও দক্ষতা বহুগুণে বৃদ্ধি করবে।

সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত ২৪ জন কর্মকর্তা এখন আন্তর্জাতিক মানের প্রশিক্ষক হিসেবে Competency-Based Training পরিচালনায় সক্ষম। Job Task Analysis এবং Training Need Assessment (TNA)-এর ভিত্তিতে Competency-Based Training Assessment (CBTA), Learning Management System, Simulation এবং Digital Content ব্যবহারের মাধ্যমে সিভিল এভিয়েশন একাডেমিকে আঞ্চলিক Centre of Excellence হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বেবিচকের সদস্যবৃন্দ, পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝