Dhaka, Sunday | 17 May 2026
         
English Edition
   
Epaper | Sunday | 17 May 2026 | English
সৌদিতে পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী
রাজধানীতে ভোর থেকেই মুষলধারে বৃষ্টি
ট্রেনে ঈদযাত্রার শেষ দিনের অগ্রিম টিকিট বিক্রি আজ
হাম ও উপসর্গ নিয়ে দুই মাসে মৃত্যু ৪৫৩
শিরোনাম:

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, কাচ্চি বিরিয়ানিকে জরিমানা

প্রকাশ: রবিবার, ১৭ মে, ২০২৬, ৬:২০ পিএম  (ভিজিটর : ৪৫)

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে মুন্সীগঞ্জ সদর উপজেলার একটি খাবারের প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৭ মে) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার সুপার মার্কেট এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

আসিফ আল আজাদ জানান, অভিযানকালে “লালবাগ কাচ্চি বিরিয়ানি” নামের প্রতিষ্ঠানটিতে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিরিয়ানি, তেহারি ও মোরগ পোলাও প্রস্তুত করা হচ্ছে। এছাড়া একই ফ্রিজে কাঁচা মাংস ও রান্না করা মাংস একসঙ্গে সংরক্ষণ করা হচ্ছিল, যা স্বাস্থ্যবিধির পরিপন্থী। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ পলাশকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুতের নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝