Dhaka, Saturday | 18 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 July 2026 | English
বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত
আজ থেকে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বর্ণাঢ্য রথযাত্রায় ভক্তদের ঢল
আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন পে স্কেলের গেজেট
শিরোনাম:

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:৫৬ পিএম  (ভিজিটর : ১০৮)

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৯০ পিস ভারতীয় ইয়াবাসহ মো. সাগর (২৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

শুক্রবার (১৫ মে) বিকেলে বিজিবি-২৮ ব্যাটালিয়নের অধীনস্থ বীরেন্দ্রনগর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। আটক সাগর তাহিরপুর উপজেলার টেকেরঘাট বড়ছড়া গ্রামের বাসিন্দা।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে বিজিবির একটি দল বীরেন্দ্রনগর সীমান্ত এলাকায় অবস্থান করছিল। এ সময় মোটরসাইকেলযোগে ভারত সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের সময় সাগরের চলাফেরা সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৮৯০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে বিজিবি-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। বীরেন্দ্রনগর বিওপির সদস্যদের তৎপরতার কারণেই বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলসহ তাকে তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝