আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাঁও ইউনিয়নের উত্তর গনাইসার শিকদার বাড়িতে কুরবানির পশু প্রস্তুত করেছে সিকদার এগ্রো ফার্ম।
দেশীয় পদ্ধতিতে স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা গরুগুলো ইতোমধ্যে স্থানীয় ক্রেতাদের নজর কাড়ছে।
ফার্ম কর্তৃপক্ষ জানান, দীর্ঘদিন ধরে অভিজ্ঞ খামারিদের তত্ত্বাবধানে গরুগুলোকে সবুজ ঘাস, খৈল, ভুসি ও পুষ্টিকর খাবার খাইয়ে পরিচর্যা করা হয়েছে। কোনো ধরনের ক্ষতিকর মোটাতাজাকরণ ওষুধ বা ইনজেকশন ব্যবহার করা হয়নি। ফলে গরুগুলো সুস্থ, সবল ও কুরবানির জন্য উপযোগী হয়ে উঠেছে।
এবার সিকদার এগ্রো ফার্মে ছোট, মাঝারি ও বড় আকারের বিভিন্ন জাতের গরু প্রস্তুত করা হয়েছে। ক্রেতাদের চাহিদা ও সামর্থ্যের কথা বিবেচনা করে রাখা হয়েছে বিভিন্ন দামের গরু। পরিচ্ছন্ন পরিবেশ ও যত্নশীল ব্যবস্থাপনার কারণে প্রতিদিনই ফার্মে ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ।
সিকদার এগ্রো ফার্মের স্বত্বাধিকারী আমিন সিকদার বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে ক্রেতাদের হাতে সুস্থ ও নিরাপদ কুরবানির পশু তুলে দেওয়া। ভালোবাসা ও আস্থাই আমাদের অনুপ্রেরণা।”
ঈদকে সামনে রেখে স্থানীয়দের মধ্যেও ফার্মটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। অনেকেই সরাসরি ফার্মে গিয়ে গরু দেখছেন এবং পছন্দ অনুযায়ী বুকিং দিচ্ছেন।
এফপি/জেএস