Dhaka, Tuesday | 7 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 7 July 2026 | English
১৬ জেলায় বন্যার আভাস
সরকারি হাসপাতালে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি
বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শিরোনাম:

শেরপুর সীমান্তে বিজিবির অভিযান

প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৪:৩০ পিএম  (ভিজিটর : ৩৯)

শেরপুর জেলার শ্রীবরদী সীমান্তে বিজিবির পৃথক ২ দিনের অভিযানে বিপুল পরিমাণ মালিক বিহীন অটো ভ্যান সহ ভারতীয় কসমেটিক সামগ্রী ও ৪ টি গরু আটক করা হয়েছে।

৩৯ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ময়মনসিংহ কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির নায়েক নাজমুল হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে হারিয়াকোনা এলাকা থেকে ভারতীয় ৪ টি গরু আটক করা হয়। বিজিবি উপস্থিতি টের পেয়ে বাবেলাকোনা গ্রামের আলেক মিয়ার ছেলে চোরাকারবারী দলের সদস্য শাকিল গরু রেখে পালিয়ে যায়। যার আনুমানিক সিজার মূল্য আড়াই লক্ষ টাকা।

অপরদিকে শুক্রবার ভোর সকালে সিংগাবরুনা ইউনিয়নের মেজ পাড়া এলাকায় নায়েক নাজমুল হোসেনের তথ্যের ভিত্তিতে নায়েক সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল ১০ লক্ষ্য ৪২ হাজার ৬০০ টাকা মূল্যের একটি ব্যাটারি চালিত অটো ভ্যান সহ বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করেছে।

৩৯ বিজিবি কর্ণজোড়া বিওপির ইনচার্জ নায়েক সুবেদার মো সাইদুর রহমান (১৫ মে) শুক্রবার সকালে কসমেটিক ও গরু আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল বাড়ানো হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝