Dhaka, Wednesday | 13 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 13 May 2026 | English
ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ: লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
ঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
শিরোনাম:

মাগুরায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সংক্রান্ত প্রেস ব্রিফিং

প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:০৫ পিএম  (ভিজিটর : ৭)

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম জোরদার করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত বিভিন্ন কর্মসূচি নিয়ে মাগুরায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি-সহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বিষয়ে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে এ ব্রিফিং আয়োজন করা হয়।

বুধবার (১৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা তথ্য অফিসার পাভেল দাস, সিভিল সার্জন ডা. শামীম কবির, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা সরোয়ার জাহান সুজন,  ষপ্রেসক্লাবের সভাপতি সাঈদুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। এছাড়াও মাগুরা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশত কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক ও জনবান্ধব কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। একই সঙ্গে এসব কার্যক্রমের সফল বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝