Dhaka, Wednesday | 6 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 6 May 2026 | English
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
মোদিকে অভিনন্দন জানালেন ট্রাম্প
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়
ঈদ যাত্রা সহজ করতে যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
শিরোনাম:

কলাপাড়ায় ধানের দাম বৃদ্ধি ও খাল ইজারা বাতিল দাবিতে মানববন্ধন

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:৩৫ পিএম  (ভিজিটর : ৬)

পটুয়াখালীর কলাপাড়ায় ধানের লাভজনক দাম, লটারি প্রথা বাতিল করে খোদ কৃষকের কাছথেকে সরাসরি ধান ক্রয়, ভাড়ি বৃষ্টি ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ কৃষকের ক্ষতি পূরণ, সরকারি খালের ইজারা বাতিল এবং পূন খননের দাবিতে কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ মে) বেলা ১১ টায় শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি যে মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কলাপাড়া শাখার সাধারণ সম্পাদক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক রফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন( নয়ন)।

এসময় বক্তারা বলেন,  প্রতিবছর কৃষকরা চাষকরে ঋনগ্রস্থ হচ্ছে। এর প্রধান কারন সিন্ডিকেট। ধান কেনায় সিন্ডিকেট, ধান কাটায় হারবেষ্টর মেশিন সিন্ডিকেট, সরকারি সহায়তায় দলীয়করণ বন্ধ করার দাবি জানান বক্তৃতারা।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝