Dhaka, Wednesday | 6 May 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 6 May 2026 | English
শপথ নিলেন এনসিপির নুসরাত তাবাসসুম
মোদিকে অভিনন্দন জানালেন ট্রাম্প
লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে মার্কিন বিশ্ববিদ্যালয়
ঈদ যাত্রা সহজ করতে যেসব রুটে চলবে স্পেশাল ট্রেন
শিরোনাম:

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে খনন কাজ শুরু

প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ৬:০৪ পিএম  (ভিজিটর : ৪)

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে হ্রদ খননের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, হ্রদ খননের সম্ভাব্যতা যাচাই বাছাই শেষে সঠিক সময়ে খননের কাজ হাতে নেয়া হবে।

বুধবার (৬ মে) মৎস্য উৎপাদন বৃদ্ধি, প্রাণিজ আমিষের চাহিদা পুরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং মৎস্যজীবিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)'র উদ্যোগে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ ইমাম উদ্দীন কবীরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন, রাঙ্গামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার বি এম নুরুজ্জমান প্রমুখ।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আরো বলেন, কাপ্তাই হ্রদ মৎস্য ভান্ডার হিসেবে ঐতিহ্য রয়েছে। তাই এই তিন মাস মাছ ধরা থেকে বিরত থাকবেন। কাপ্তাই হ্রদকে দুষণমুক্ত রাখতে সবাইকে সচেতন হতে হবে। এই হ্রদ যাতে দুষণ না হয় তার জন্য সর্বাত্মক গুরুত্ব দিতে হবে। নিজ থেকে সচেতন হলে কাপ্তাই হ্রদ দুষনমুক্ত রাখা সম্ভব।

তিনি আরো বলেন, সরকার ইতোমধ্যে কৃষক, ফ্যামিলি কার্ড দিয়েছেন। মৎস্যজীবীরাও কৃষক কার্ডের আওতায় পড়বেন। আপনারা ঋণ সুবিধা পাবেন। কৃষক কার্ডে দশটি ক্যাটাগরি রয়েছে। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ। তাই সবাইকে দেশপ্রেমকে বুকে ধারণ করার আহবান জানান তিনি।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝