Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

শেরপুরে পুলিশের অভিযানে গাঁজা সহ আটক ২

প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৫:৩৬ পিএম  (ভিজিটর : ১০১)

শেরপুর জেলার শ্রীবরদীর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজা সহ ২ ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো ঝিনাইগাতী উপজেলার পশ্চিম কারাগাঁও গ্রামের মৃত মকসেদ আলীর ছেলে আনিস আলী ( ৫৫), ও  রানী শিমুল ইউনিয়নের আসন্দিকান্দা গ্রামের মৃত বুলু মিয়ার ছেলে সোহাগ মিয়া। ( ২৮) পুলিশ জানায়, ৪ মে সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওসি নুরুল আলমের তত্ত্বাবধানে এস আই মোরশেদ আলমের নেতৃত্বে উপজেলার ভায়াডাঙ্গা বাজারস্হ সোনার বাংলা হোটেলের সামনে পাকা রাস্তা হতে পুলিশ অভিযান চালিয়ে আনিস আলী ও সোহাগ মিয়াকে আটক করে পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১২০ গ্রাম গাঁজা। 

এ ঘটনায় (৫ মে) মঙ্গলবার সকালে পুলিশ বাদী হয়ে শ্রীবরদী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে।

থানার অফিসার ইনচার্জ ওসি নুরুল আলম দুপুরে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত দুই ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে শেরপুরের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝