ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় সড়ক থেকে এক অজ্ঞাত নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।
রোববার (৩ মে) রাত ১১টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় এক নারীর মরদেহ পরে থাকার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর হবে।
হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি মামুন আল রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন। সড়ক পার হতে গিয়ে কোন যানবাহনের ধাক্কায় মৃত্যু হয়েছে তার। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। মরদেহ পুলিশ স্টেশনে রয়েছ।
পরিচয় পাওয়া না গেলে ময়নাতদন্তের পর লাশ বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এফপি/অ