টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২ জন। সোমবার (৪ মে) সকালে সদর উপজেলা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরীফ শরিফ বলেন, যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা বাইপাসের ফ্লাইওভারের ওপরে একটি পিকআপকে অতিক্রম করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত হন আরো দুইজন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মরদেহ দুটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
এফপি/অ