Dhaka, Wednesday | 1 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 1 July 2026 | English
নতুন পোশাকে পুলিশ
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
ধ্বংসস্তূপ থেকে ছয় দিন পর ৩ বছরের শিশু জীবিত উদ্ধার
জাতীয় ক্রিকেট নিয়ে পরিকল্পনা জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী
শিরোনাম:

কলাপাড়ায় নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

প্রকাশ: শনিবার, ২ মে, ২০২৬, ৫:১৭ পিএম  (ভিজিটর : ৫১)

পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের জননী মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২ মে) দিবাগত ভোররাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের ভাড়া বাসার তিন তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত উর্মি কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

সে বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী এবং পার্শ্ববর্তী আমতলী পৌরশহরের শাহজাহান মিয়ার কন্যা ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উর্মি প্রায় ৮ মাস আগে স্বামী বাপ্পী, দেড় বছরের শিশু সন্তান ফারদিন ও চার বছরের সন্তান ফারিস্তাকে নিয়ে ওই এলাকার আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তিন তলায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন। পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ঝাটি হতো। রাত দেড়টার দিকে বাপ্পী থানা পুলিশকে জানায়, যে তার স্ত্রী ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশ ভোররাতে ওই নারীর লাশ উদ্ধার করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, মানসিক শান্তনা দেয়ার জন্য ওই নারী পুলিশ সদস্যের স্বামী ও দুই সন্তানকে থানায় নিয়ে আসা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত চলছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝