Dhaka, Saturday | 19 September 2026
         
English Edition
   
Epaper | Saturday | 19 September 2026 | English
শিরোনাম:

পত্নীতলায় ইউএনও' র মতবিনিময়

প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:১৫ পিএম  (ভিজিটর : ১৬৭)

নওগাঁর পত্নীতলায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও  সুধিজনের সাথে মতবিনিময় করেন নবাগত ইউএনও রিফাত আরা।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে মতবিনিময় সভায়  উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি  মোকসেদুল হক সিরি, সাংগঠনিক সম্পাদক মো.নজরুল ইসলাম ও রমজান আলী, পৌর বিএনপির সভাপতি মো.মামুন হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান।

নওগাঁ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মো.হাবিবুর রহমান। নজিপুর পৌর জামায়াতের আমীর মোফাস্সেল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি হারুনুর রশিদ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলায় কর্মরত প্রীন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ, সুধিজন প্রমূখ সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে আলোচনা করা হয় এবং উপজেলা নির্বার্হী অফিসার তা বাস্তবায়নে আশ্বস্ত করেন। সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং পত্নীতলাকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও।

উল্লেখ্য ইউএনও রিফাত আরা  চলতি মাসের ১৯ তারিখে পত্নীতলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝