Dhaka, Tuesday | 15 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 15 September 2026 | English
শিরোনাম:

কলাপাড়ায় ধানের দাম বৃদ্ধির দাবিতে মানববন্ধন

প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৭:১০ পিএম  (ভিজিটর : ৬১)

পটুয়াখালীর কলাপাড়ায় ধানের মূল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কৃষকরা।

সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার পাখিমারা বাজারের ঢাকা- কুয়াকাটা মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা।

এসময় বক্তব্য রাখেন, কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি জিএম মাহবুবুর রহমান, নীলগঞ্জ ইউনিয়ন শাখার সভাপতি আলতাফ গাজী, কৃষক সংগঠক আবদুল হক গাজী ও নয়নাভিরাম গাইন।

বক্তারা ন্যায্যমূল্যে ধান কেনার জন্য সরকারি ব্যবস্থাপনা ও বাজার ব্যবস্থাপনায় মধ্যস্বত্তভোগী চক্রের দৌরাত্ম্য বন্ধের দাবি জানান।

তারা তাদের বক্তব্যে আরও বলেন, যেখানে সর্বনিম্ন ৬০ টাকা কেজিতে চাল বিক্রি হয়, সেখানে ধানের দাম কিভাবে ৭ শত- সাড়ে ৭ শত টাকা মণ (৪০ কেজি) হয়। আর এই দামে ধান বিক্রি করলেতো কৃষকের উৎপাদন খরচই উঠবে না।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝