Dhaka, Tuesday | 21 April 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 21 April 2026 | English
শেষ ওয়ানডেতে ডাক পেলেন তানজিম সাকিব
তীব্র গরমের দাপটে অতিষ্ঠ জনজীবন
এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

পত্নীতলায় ইউএনও’র সাথে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৭:০১ পিএম  (ভিজিটর : ৭)

নওগাঁর পত্নীতলা উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা'র সাথে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও রমজান আলী সরদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান ও আব্দুল্লাহ আল মাসুম, সাবেক ভাই চেয়ারম্যান উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম বেগম শেফা, নওশাদ আলী বিশ্বাস, নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল কাদের, নজিপুর পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, নজিপুর পৌর শ্রমিক দলের সভাপতি মাসুম রেজা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, এছাড়াও মালেক, রনি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এ সময় নেতৃবৃন্দ নবনিযুক্ত ইউএনও'কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর সফল কর্মজীবন কামনা করেন। তারা উপজেলার উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

নবনিযুক্ত ইউএনও রিফাত আরা উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, উপজেলার উন্নয়ন ও জনকল্যাণে তিনি সকলের সহযোগিতা নিয়ে আন্তরিকভাবে কাজ করতে চান। তিনি সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে প্রশাসন ও স্থানীয় নেতৃত্বের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝