Dhaka, Monday | 20 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 20 April 2026 | English
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর নাম ঘোষণা
হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের
শিরোনাম:

রূপগঞ্জে ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্স, শিশুর অধিকার হাম-রুবেলা টিকা-স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:৫৫ পিএম  (ভিজিটর : ৪)

স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আগামী বাজেটেই ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে মা'য়েদের ভূমিকা অন্যতম। এছাড়া হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই।

এই ক্যাম্পেইনের মাধ্যমে দেশের প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ এবং ইপিআই যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করছে। সহযোগিতায় রয়েছে ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্যাভি এবং উন্নয়ন সহযোগীরা।

সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলার জিন্দা পার্ক লিটল এনজেলস সেমিনারে হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি  আরো বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং টিকাদান কার্যক্রমকে আরও শক্তিশালী করা।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, রূপগঞ্জ একটি শিল্প এলাকা। এখানে লাখ লাখ মানুষের বসবাস। আর এসব মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষ্যে সরকারিভাবে হাসপাতালে ডাক্তার, ওষুধ ও সয্যা বৃদ্ধি করতে হবে। এ কারণেই রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০শয্যা বিশিষ্ট থেকে ১০০ থেকে ২০০ শয্যায় উন্নতিকরনের দাবি করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন (এমপি) আগামী বাজেটে রূপগঞ্জে ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স তিনি করে দেবেন বলে আশ্বস্ত করেন। যাতে রূপগঞ্জের সাধারণ মানুষ সকলে চিকিৎসা সেবা নিতে পারেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ ডেপুটি রিপ্রোজেন্টেটিভ ডাক্তার রাজেশ নরওয়েল, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামসহ আরো অনেকে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝