ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানাধীন বিশ্বরোড মোড়ের পশ্চিম পাশ থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন নওগাঁও জেলার ধামুরহাট উপজেলার মোড়ল আজাপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মোঃ আশরাফুল (৩৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মৃত জাকির মিয়ার ছেলে জীবন মিয়া।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহের দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাইওয়ে থানার ট্রাফিক ডিউটি পার্টি অদ্য দুপুরে বিশ্বরোড মোড়ের পশ্চিম পাশে রয়েল সুপার কাউন্টারের সামনে সিলেটমুখী রাস্তার উপর হইতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
তিনি আরও বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদককারবারি। তারা সীমান্তবর্তী কসবা থানা এলাকা হইতে গাঁজা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা যাওয়ার জন্য বিশ্বরোড মোড়ে গাড়ির জন্য অপেক্ষা করে ছিলেন।
এফপি/জেএস