Dhaka, Monday | 20 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 20 April 2026 | English
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর নাম ঘোষণা
হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের
শিরোনাম:

সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় বসছে প্রায় ৮৯ হাজার পরীক্ষার্থী

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:১৩ পিএম  (ভিজিটর : ৮)

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে কাল থেকে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা-২০২৬-এ মোট ৮৯ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করতে যাচ্ছে। সিলেট শিক্ষা বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

সিলেট শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার জানান, সিলেট বিভাগের চারটি জেলা- সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ-থেকে এসব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্র সংখ্যা ৩৫ হাজার ৫৩০ জন এবং ছাত্রী সংখ্যা ৫৩ হাজার ৮৯১ জন, যা থেকে বোঝা যায় এবারও ছাত্রীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেশি।

জেলা ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে সিলেট জেলায়। এই জেলায় মোট ৩৫ হাজার ৩৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ১৪ হাজার ৩২১ জন ছাত্র এবং ২১ হাজার ১০ জন ছাত্রী। দ্বিতীয় অবস্থানে রয়েছে মৌলভীবাজার জেলা, যেখানে মোট ১৯ হাজার ৯১৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সুনামগঞ্জে পরীক্ষার্থী সংখ্যা ১৮ হাজার ৩৮৩ জন এবং হবিগঞ্জে ১৫ হাজার ৭৯৪ জন।

পরীক্ষা পরিচালনার জন্য মোট ৯৭৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে এবং ২২৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ৯৪টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। গ্রুপভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি- ৫৮ হাজার ৩২ জন। বিজ্ঞান বিভাগে রয়েছে ২৫ হাজার ১৫৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৬ হাজার ২৩১ জন পরীক্ষার্থী।

এছাড়া নিয়মিত শিক্ষার্থীর পাশাপাশি অনিয়মিত ও আংশিক বিষয়ে পরীক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য। মোট ২৩ হাজার ৫৯৭ জন অনিয়মিত পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনসহ সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সিলেট শিক্ষা বোর্ডের অধীন এই বৃহৎ পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ শিক্ষা ব্যবস্থার অগ্রগতির ইতিবাচক দিক নির্দেশ করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝