Dhaka, Monday | 20 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 20 April 2026 | English
বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ নারী প্রার্থীর নাম ঘোষণা
হামের টিকাদান কর্মসূচি উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের
শিরোনাম:

গোলাকান্দাইলে ককটেল বিস্ফোরণ

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:২৬ পিএম  (ভিজিটর : ৫১)

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইলে তুচ্ছ ঘটনার জেরে ছাত্রদল নেতা রকির বাড়ি ঘর ও আবুল হাশেম মিজির মুদি দোকানে হামলা করে ভাংচুর, লুটপাট, গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে একই এলাকার আকাশ ও রাকিব নামের ছাত্রদলের প্রতিপক্ষের বিরুদ্ধে। (২০ এপ্রিল) সোমবার রাত ৩ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে তাজা গুলিসহ দেশীয় অস্ত্র পায় পুলিশ।

হামলার শিকার গোলাকান্দাইল দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা  ভুক্তভোগী ছাত্রদল নেতা রকি হোসেন বলেন, গতকাল স্থানীয় পুকুরে গোসল করা নিয়ে মামাতো বোনের জামাই মিজানের সাথে সন্ত্রাসী আকাশ, রাকিব, নয়নদের বিরোধ তৈরী হয়। এর জেরে গতরাতে আমার বাড়ির সামনে আকাশ ও রাকিবগং শতাধিক সন্ত্রাসী বাহীনি নিয়ে অস্ত্রের মহড়া দেয়। পরবর্তীতে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক তৈরী করে। একই সময় ঘরের দরজা-জানালা ভাংচুর করে ঘরে প্রবেশ করার চেষ্টা করে। ঘরে প্রবেশ করতে না পেরে প্রায় ১০ রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় বাড়ির পাশে হাশেম মিজির মুদি দোকানে হামলা, ভাংচুর, দোকানের টাকা লুট করে চলে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে অভিযুক্ত রাকিব মুঠোফোনে বলেন, রকিদের লোকজন দুদিন পূর্বে আমাদের গেরেজে হামলা করে মারধর করে দুজনকে আহত করায় বিরোধ রয়েছে। গতরাতের ককটেল বিস্ফোরণ, গুলির ঘটনায় আমি বা আকাশ জড়িত নই। কে বা কারা করেছে। তার দোষ আমাদের উপর চাপাচ্ছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর রঞ্জু আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠালে পরিস্থিতি শান্ত হয়। ঘটনাস্থল থেকে কার্তুজসহ ৩ টি গুলির খোসা উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এইচ এম সালাহউদ্দিন বলেন, ঘটনা জানা নাই। তবে এ বিষয়ে বক্তব্য দিতে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি পেলে মিডিয়ায় বক্তব্য দেব। এ সময় তিনি বলেন, রূপগঞ্জ সম্প্রতি মধুখালীতে ডাকাতির ঘটনাসহ বেশ কয়েকটি ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হয়েছে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝