Dhaka, Monday | 20 April 2026
         
English Edition
   
Epaper | Monday | 20 April 2026 | English
কাল থেকে শুরু এসএসসি পরীক্ষা, যেসব নির্দেশনা মানতে হবে পরীক্ষার্থীদের
পশ্চিমবঙ্গের নির্বাচন: মমতার ক্ষমতা এবার কি টিকবে
৩০ লাখ শিশু স্বাস্থ্যঝুঁকিতে, নির্মূল রোগও ফেরার শঙ্কা
বিজ্ঞপ্তি জারি–‘সাইলেন্ট এক্সপেল’ বাতিল
শিরোনাম:

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

চট্টগ্রাম পবিত্র হজ্জ ফ্লাইট এর শুভ উদ্বোধন

প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:৪৫ এএম  (ভিজিটর : ১৩)

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি ২০২৬ খ্রি: বছরের পবিত্র হজ্জ ফ্লাইট আজ অত্র বিমানবন্দরের ৩৭১ জন হজ্জযাত্রী সমেত অত্র বিমানবন্দর থেকে সন্ধ্যা ৬:৫২ ঘটিকায় জেদ্দা এর উদ্দেশ্যে ছেড়ে গেছে। 

উক্ত হজ্জ ফ্লাইট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এম.পি., মাননীয় প্রতিমন্ত্রী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর, এএফডব্লিউসি, পিএসসি, পরিচালক, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস স্টেশন ব্যবস্থাপক সহ অন্যান্য  কর্মকর্তাবৃন্দ, হাব চট্টগ্রাম চেয়ারম্যান জনাব মোহাম্মদ শরীয়ত উল্লাহ সহ হাব এবং আটাব এর প্রতিনিধিবৃন্দ সহ গুরুত্বপূর্ণ অন্যান্য অংশীজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর চট্টগ্রাম জেলা ব্যবস্থাপক জনাব আল মামুন ফারুক। 

অনুষ্ঠানে প্রধান অতিথি অত্র বিমানবন্দরে চলতি মৌসুমে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের  হজ্জ  ব্যবস্থাপনার নানা বিষয়ে জানতে চান এবং হজ্জ এর সুষ্ঠু  ব্যবস্থাপনায় নানা উদ্যোগ নেওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর প্রতি সন্তোষ প্রকাশ করেন। এসময় তিঁনি অত্র বিমানবন্দরের টার্মিনালের প্রয়োজনীয় সম্প্রসারণের বিষয়ে সরকারের ইতিবাচক আগ্রহের কথা আলোকপাত করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর জানান যে এ বছর হজ্জ মৌসুমে সম্মানিত হাজীদের হজ্জ যাত্রাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বিমানবন্দরের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের হজ্জ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি সম্মানিত হাজীদের অত্র বিমানবন্দরে প্রবেশের শুরু থেকে বিমানে আরোহন পর্যন্ত সকল ধাপে সরাসরি তদারকি করবেন এবং এক্ষেত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সহ অন্যান্য অংশীজনদের সাথে সমন্বয়ের মাধ্যমে হাজীদের জন্য সার্বিক সেবা প্রদান করবেন। বিশেষ অতিথি তাঁর বক্তব্যে আরও জানান যে চট্টগ্রাম বিমানবন্দরে ঢাকার ন্যায় কোন হজ্জক্যাম্প না থাকায় বিমানবন্দরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে একটি বৃষ্টির পানি রোধক অস্থায়ী ক্যাম্প করে দেওয়া হয়েছে। 

সেখানে হাজীদের জন্য বসার সুব্যবস্থা, সুপেয় পানির ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা রাখা হয়েছে। অসুস্থ হাজীদের চিকিৎসার জন্য সার্বক্ষণিকভাবে থাকবেন বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা।  মসজিদ প্রাঙ্গণে রয়েছে পর্যাপ্ত সংখ্যক  ভলান্টিয়ার সম্মানিত হাজীদের সার্বিক দিকনির্দেশনা দেওয়ার জন্য। অত:পর প্রধান অতিথির পক্ষ থেকে হাজীদের জন্য বিশেষ উপহার সামগ্রী প্রদান করা হয়। সর্বশেষ প্রধান অতিথি বিমানে আরোহনকৃত সম্মানিত হাজীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলে যেন পবিত্র হজ্জ সুন্দরভাবে সম্পন্ন করে সুস্থতার সাথে দেশে প্রত্যাবর্তন করেন তার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর BG-135 ফ্লাইট টিতে ঢাকা থেকে ৪১ জন হজ্জযাত্রী,  চট্টগ্রাম থেকে ৩৭১ জন হজ্জ যাত্রী এবং ২ জন নন হাজী সহ সর্বমোট ৩১৪ জন যাত্রী নিয়ে সন্ধ্যা ৬:৫২ ঘটিকায় ফ্লাইট টি অত্র বিমানবন্দর ছেড়ে জেদ্দা এর উদ্দেশ্যে রওয়ানা হয়।

বি: দ্র: এ বছর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর সর্বমোট ১৬ টি ফ্লাইট এ প্রায় ৬০০০ জন যাত্রী পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাত্রা করবেন। সর্বশেষ হজ্জ ফ্লাইট আগামী ২০ মে, ২০২৬ খ্রি: তারিখ অত্র বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। হজ্জের ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩১ মে, ২০২৬ খ্রি:।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝