Dhaka, Sunday | 19 April 2026
         
English Edition
   
Epaper | Sunday | 19 April 2026 | English
পশ্চিমবঙ্গের নির্বাচন: মমতার ক্ষমতা এবার কি টিকবে
৩০ লাখ শিশু স্বাস্থ্যঝুঁকিতে, নির্মূল রোগও ফেরার শঙ্কা
বিজ্ঞপ্তি জারি–‘সাইলেন্ট এক্সপেল’ বাতিল
আরো ১৭১ ক্রীড়াবিদ পাচ্ছেন ক্রীড়া ভাতা
শিরোনাম:

হাম ও রুবেলা মুক্ত সুনামগঞ্জ গড়তে মাঠে নামছে স্বাস্থ্য বিভাগ

প্রকাশ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:৪৪ পিএম  (ভিজিটর : ৬)

​হাম ও রুবেলা রোগ নির্মূলের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় সুনামগঞ্জ জেলায় শুরু হতে যাচ্ছে বড় পরিসরের টিকাদান ক্যাম্পেইন। আগামীকাল সোমবার ২০ এপ্রিল থেকে জেলার সবকয়টি উপজেলায় একযোগে শুরু হওয়া এই কর্মসূচিতে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৩ লাখ ৩৫ হাজার ৩৪৫ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।

​রোববার (১৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডঃ জসিম উদ্দিন।

​সংবাদ সম্মেলনে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, দেশব্যাপী হাম-রুবেলা নির্মূল কার্যক্রমের অংশ হিসেবে সুনামগঞ্জে এই বিশেষ ক্যাম্পেইন হাতে নেওয়া হয়েছে। টিকাদান কার্যক্রম সফল করতে জেলাজুড়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান সংশ্লিষ্টরা।

​সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। তিনি টিকাদান কার্যক্রমকে সফল করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, যারা এই জনসচেতনতামূলক কার্যক্রম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

​স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নির্দিষ্ট বয়সের শিশুদের এই টিকার আওতায় আনা অত্যন্ত জরুরি। ক্যাম্পেইন চলাকালীন সময়ে কোনো শিশু যাতে টিকা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে স্বাস্থ্যকর্মীরা কাজ করবেন।

​উল্লেখ্য, হাম ও রুবেলা একটি সংক্রামক রোগ, যা শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ। সময়মতো টিকা প্রদানের মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। আগামীকালের এই ক্যাম্পেইনে অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এফপি/জেএস

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝