খুলনায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দু'জন নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে দৌলতপুর থানার রেলগেট এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক বাস ও চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম।
নিহতরা হলেন, বাটিয়াঘাটা উপজেলার ভাদগাতি এলাকার বাসিন্দা মহিউদ্দিন শেখের ছেলে তানভীর হাসান শেখ (৩১) ও তার স্ত্রী লামিয়া বেগম (২৮)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ফুলতলা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা রয়েল পরিবহনের একটি বাস রেলিগেট পৌছালে বিপরীত দিকে থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল চালক ও তার স্ত্রী'র মৃত্যু হয়।
পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ আগে ঘটনাস্থল থেকে ঘাতক বাসটিকে আটক করা গেলেও তার চালক গাড়ি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম জানান, ঘাতক চালককে আটক করা না গেলেও বাসটিকে জব্দ করা হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এফপি/জেএস