নওগাঁর মান্দায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ অপূর্ব কুমার ওরফে অপু (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার ভারশোঁ ইউনিয়নের বাঁকাপুর সন্ন্যাস তলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপূর্ব কুমার ওই ইউনিয়নের ভারশোঁ মধ্যপাড়া গ্রামের মৃত সয়ন চন্দ্র মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন খানের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা ও এএসআই তারিকুল ইসলাম বাঁকাপুর এলাকায় অভিযান চালান। এসময় ৩০ পিস ইয়াবাসহ অপুকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন ১৫০ সিসি হিরো হাঙ্ক মোটরসাইকেল জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, 'গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।'
এফপি/অ