Dhaka, Friday | 17 April 2026
         
English Edition
   
Epaper | Friday | 17 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি গ্রেফতার

প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৫:৪২ পিএম  (ভিজিটর : ৩৪)

রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি হাসপাতালে চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলার প্রধান এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ মঈন উদ্দিন (৪২) কে নড়াইল জেলার কালিয়া থানার দাদনতলা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব ফোর্সেস নিয়মিতভাবে ওয়ারেন্টভুক্ত আসামি, সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় (১৩ এপ্রিল) সোমবার গোপন সংবাদের ভিত্তিতে যশোর ক্যাম্পের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

মামলার এজাহার অনুযায়ী, মঈন উদ্দিন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। গত ১০ এপ্রিল সকালে তারা শ্যামলীতে ভুক্তভোগীর বাসায় গিয়ে চাঁদা দাবি করলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন। এ সময় আসামিরা তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও হুমকি প্রদান করে।

ঘটনার পর সিকেডি হাসপাতালের অপারেশন থিয়েটারের ইনচার্জ মোঃ আবু হানিফ শেরেবাংলা নগর থানায় মঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝