Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

বাবাকে গুলির অভিযোগ ছেলের বিরুদ্ধে, আহত ৩

প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৮:৪৫ পিএম  (ভিজিটর : ২৮)

ময়মনসিংহের ভালুকায় বাবা ও ছেলের দীর্ঘদিনের বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বাবা, তার এক সহযোগী ও ছেলের পক্ষের এক যুবকসহ অন্তত ৩ জন আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নারিশের মোড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে এবং একটি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খোকা মিয়া ও তার ছেলে তোফায়েল আহমেদ রানার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে রানা তার অফিসে অবস্থান করছিলেন। এ সময় খোকা মিয়া সেখানে গিয়ে অফিস বন্ধ করতে বললে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হামলা, অফিস ভাংচুর গুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খোকা মিয়া ও তার ছেলে তোফায়েল আহমেদ রানার মধ্যে পারিবারিক ও ব্যবসায়িক বিষয় নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুর ১টার দিকে রানা তার ব্যক্তিগত অফিসে অবস্থান করছিলেন। এসময় বাবা খোকা মিয়া সেখানে গিয়ে অফিস বন্ধ করতে বললে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া হয়। স্থানীয়রা জানান, ঘটনাস্থলে অন্তত দুই রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।

এ ঘটনায় খোকা মিয়া (৫০), তার সহযোগী খোকন (৪৫) এবং রানার পক্ষের বখতিয়ার আহমেদ নাহিন (২৪) আহত হন। আহতদের মধ্যে দুজনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষে খোকা মিয়া (৫০), তার সহযোগী খোকন (৪৫) এবং রানার পক্ষের বখতিয়ার আহমেদ নাহিন (২৪) আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) রেফার্ড করা হয়েছে। ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মিনারা জানান, “আহতরা গুলিবিদ্ধ হওয়ার দাবি করলেও প্রাথমিকভাবে শরীরে সরাসরি গুলির চিহ্ন পাওয়া যায়নি। তবে বিষয়টি নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।”

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পারিবারিক বিরোধ ও মতপার্থক্যের জেরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জিজ্ঞেসবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে এবং একটি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝