চট্টগ্রামের বাঁশখালীতে ১ হাজার পিস ইয়াবাসহ সুমন হাওলাদার (২৮) ও অঞ্জন নাথ (২১) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ।
শনিবার (১১ এপ্রিল) রাতে বাঁশখালী উপজেলার দক্ষিণ সীমান্ত এলাকার পুঁইছড়ি ইউপির ১নং ওয়ার্ডের জান্নাত এগ্রো ফার্মের সামনে চেকপোস্ট স্থাপন করে বাঁশখালী থানা পুলিশের একটি টিম তাদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সুমন হাওলাদার বরিশাল জেলার কোতোয়াল থানার ১১নং ওয়ার্ডের বাংলাবাজার এলাকার মৃত নজর আলী হাওলাদারের ছেলে ও অঞ্জন নাথ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার ৯নং ওয়ার্ডের রেশম বাগান এলাকার মিলন নাথের ছেলে।
বাঁশখালী থানার (ওসি) খালেদ সাইফুল্লাহ্ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুঁইছড়িতে চেকপোস্ট বসিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ সুমন হাওলাদার ও অঞ্জন নাথ নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।’
এফপি/জেএস