Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

প্রকাশ: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ১০:০৭ এএম  (ভিজিটর : ২৩)

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের পেছনে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন। রোববার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঢাকা থেকে বরিশালগামী 'স্বপ্নতরী' পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-৫৮১৫) বেপরোয়া গতিতে চলছিল। দোগাছি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। 

নিহতের নাম মাসুদ (৩০)। তিনি বরগুনা জেলার আমতলী থানার বাসিন্দা। আহতরা হলেন— মো. কাওছার আহাম্মেদ (৩৩), আরাফাত (১৮), মেহেদি (২০), সুমাইয়া (৩০), এবং মারুফা (১২)।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। দুর্ঘটনার পর কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের লাশ হাসারা হাইওয়ে থানার রাখা হয়েছে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝