Dhaka, Saturday | 18 April 2026
         
English Edition
   
Epaper | Saturday | 18 April 2026 | English
সমুদ্রে এক বছরে নিখোঁজ ৯০০ রোহিঙ্গা
হাম ও উপসর্গে প্রাণ হারাল আরও ৫ শিশু
মুজিবনগর দিবসে মুজিবনগরে নেই কোনো সরকারি আয়োজন
প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
শিরোনাম:

তানোরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৭:৪৭ পিএম  (ভিজিটর : ৩৬)

রাজশাহীর তানোরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় তানোর থানা মোড় জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়।

তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজানের ব্যবসা প্রতিষ্ঠান ‘বরেন্দ্র ক্যাবল ডিজিটাল টিভি নেটওয়ার্ক’-এ সংঘটিত হামলার প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

সচেতন নাগরিক ফোরাম, তানোর পৌর ও উপজেলা বাসীর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

তানোর থানা মোড় জিরো পয়েন্টে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন তানোর পৌর বিএনপির সভাপতি একরাম আলী মোল্লা এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মুর্তজা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর নুরুল ইসলাম, সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মজিবুর রহমান, তানোর পৌর যুবদলের আহ্বায়ক সাইদুর রহমান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরণ্য কুসুম, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজানুল ইসলাম (রেজা মাস্টার), তানোর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুর মোল্লা, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক, সিনিয়র নেতা মাওলানা আবুল কাশেম, তানোর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন সরকার রঞ্জু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম এবং গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মালেকসহ অনেকে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বিগত সরকারের সময়ে একাধিক মিথ্যা মামলায় হয়রানির শিকার হন এবং দীর্ঘদিন কারাভোগ করেন।

তারা আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে পবিত্র ঈদুল ফিতরের দিন তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ‘বরেন্দ্র ক্যাবল ডিজিটাল টিভি নেটওয়ার্ক’-এ তালা ভেঙে ভাঙচুর করা হয়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়। এ ঘটনায় তানোরসহ আশপাশের কয়েকটি উপজেলায় টানা তিনদিন ডিস সংযোগ বন্ধ ছিল, যা গ্রাহকদের ভোগান্তিতে ফেলে।

বক্তারা বলেন, এটি পরিকল্পিত হামলা এবং আসামি গ্রেপ্তারে প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। সমাবেশ থেকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এবং সময়মতো ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন না সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান। তবে তিনি মুঠোফোনে বলেন, তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি কর্মসূচিতে অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝